

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশাল -৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে হারিয়ে জয়লাভ করেছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট জয়নুল আবেদিন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ খায়রুল আলম সুমন এ ফলাফল ঘোষণা করেন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট জয়নুল আবেদীন ৮০ হাজার ৯৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট থেকে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ঈগল প্রতীকে ৬১ হাজার ১৯২ ভোট, ইসলামী আন্দোলনের উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম হাতপাখা প্রতীকে ১৬ হাজার ৩২৫ ভোট, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু লাঙ্গল প্রতীকে ১৪ হাজার ১৮৪ভোট, গনঅধিকার পরিষদের ফারদিন ইয়ামিন ট্রাক প্রতীকে ৮৬০ ভোট এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের আজমুল হাসান জিহাদ মই প্রতীকে ২১৪ ভোট পেয়েছেন।
আসনটিতে মোট ভোটার ছিল ৩ লাখ ৩২ হাজার ৯৭ জন। ভোটগ্রহণের হার ৫৩ দশমিক ৫১ শতাংশ। আসনটিতে মোট ১২৭টি কেন্দ্র রয়েছে। এছাড়া নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন প্রবাসী ও দেশে ভোটগ্রহণ কাজে নিয়োজিত কর্মকর্তারা।
এদিকে ভোটের ফলাফল নিয়ে বিএনপি প্রার্থী এ্যাডভোকেট জয়নুল আবেদীনকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। একইভাবে সকলে ঐক্যবদ্ধ হয়ে বাবুগঞ্জ ও মুলাদীকে মডেল উপজেলা গড়ার কথা বলেছেন বিএনপি প্রার্থী।
মন্তব্য করুন