

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীন।
একই সঙ্গে নির্বাচনে এগিয়ে থাকার জন্য বিএনপিকে শুভেচ্ছা জানানো হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চীনা দূতাবাসের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজে এক বার্তায় এ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
বার্তায় বলা হয়, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করতে আগ্রহী চীন। পাশাপাশি চীন–বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনার প্রত্যাশার কথাও উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন
