

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের হাতে ঈগল প্রতীক তুলে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আরসি কলেজ মাঠে জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের হাতে এবি পার্টির দলীয় প্রতীক ঈগল তুলে দেওয়া হয়।
বরিশালে জামায়াতে ইসলামী মনোনীত ও জোটসমর্থিত সংসদ সদস্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জনসভাটি অনুষ্ঠিত হয়। সকালে অনুষ্ঠিত এ সভায় ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
জনসভায় প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে শফিকুর রহমান বলেন, “বরিশাল-৩ আসনে ব্যারিস্টার ফুয়াদকে আমরা ১১ দলীয় জোট থেকে মনোনয়ন দিয়েছি। আগামীর বাংলাদেশ ঈগলের গতিতে এগিয়ে যাবে। আমরা ঈগল প্রতীক নিয়ে এগিয়ে যাবো। আল্লাহ তাআলা ঈগল প্রতীক কবুল করুন। ঈগল প্রতীক বিজয় লাভ করবে, ইনশাআল্লাহ।” এ সময় তিনি ঈগল প্রতীকের স্লোগান দেন।
এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বরিশালের দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জে হেলিকপ্টারযোগে আসেন।
মন্তব্য করুন