

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরগুনার তালতলীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক ও তাঁর তিন সহযোগীর বিরুদ্ধে।
এ ঘটনায় বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে কথিত প্রেমিক হিরন হাওলাদারসহ অজ্ঞাত আরো তিন জনকে আসামি করে তালতলী থানায় একটি মামলা দায়ের করেন।
এরআগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত হিরন হাওলাদার তালতলীর পচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া এলাকার মানিক হাওলাদারের ছেলে। প্রেমের পর বিয়ের আশ্বাসে ওই নারীকে নিজ বাড়িতে নিয়ে আটকে রেখে ধর্ষণ করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে।
মামলা সূত্রে জানা যায়, গত ১৫-১৬ দিন আগে পটুয়াখালীর মহিপুর এলাকার একটি মাছের আড়তে ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় অভিযুক্ত হিরন হাওলাদারের। পরে ওই তরুণীর সঙ্গে মোবাইলে কথাবার্তা চলতে থাকে। এক পর্যায়ে তাকে বিয়ের প্রস্তাবও দেন তিনি।
এরপর গত ৩ ফেব্রুয়ারি বিকেলে মহিপুর থেকে ভুক্তভোগী তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে তালতলীর পচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া এলাকায় একটি ফাঁকা বাড়িতে নিয়ে এসে আটকে রেখে রাতে বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন হিরন।
এরপর অজ্ঞাত আরও তিনজন ওই ঘরে প্রবেশ করে হিরনের সম্মতিতে ওই ভুক্তভোগীকে হাত-পা চেপে ধরে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী অভিযুক্ত হিরনের নাম উল্লেখ করে অজ্ঞাত তিন জনকে আসামি করে তালতলী থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
মামলা একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছেন।’
মন্তব্য করুন
