রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রুমায় মারমা কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand

বান্দরবানের রুমায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। জেলার রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ১নং ওয়ার্ড তংমক পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার পর অভিযুক্ত ১ আসামীকে গ্রেপ্তার করে পুলিশ।

ভুক্তভোগী কিশোরী জানায়, গত চার মাস আগে মা-বাবা না থাকার সুযোগে বাড়িতে একা পেয়ে একই এলাকার বাসিন্দা ক্যসিংনু মার্মা তাকে ধর্ষণ করে। পরে ক্যসিংনু মার্মার বন্ধু উহাইমং মার্মা, সিংহ্লা মার্মা ও উশৈনু মার্মা ভয়ভীতি দেখিতে বিভিন্ন সময় ওই কিশোরীকে ধর্ষণ করে। মান সম্মানের ভয়ে এতদিন বিষয়টি কাউকে জানাইনি ভুক্তভোগী কিশোরী। কিন্তু ঘটনার চার মাস পর অভিযুক্তরা কিশোরীকে গর্ভপাত করালে ঘটনার বিস্তারিত মা-বাবার কাছে বলে। পরে গত ৮ সেপ্টেম্বর কিশোরীকে চিকিৎসার জন্য প্রথম রুমা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

এ ঘটনায় রবিবার (১৩ সেপ্টেম্বর) ভুক্তভোগী কিশোরীর পরিবার বাদী হয়ে ঘটনার সাথে জড়িত চারজনকে আসামী করে রুমায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এদিকে কিশোরীর পরিবারের দাবী, একই এলাকার বাসিন্দা ক্যসিংনু মার্মা, উহাইমং মার্মা, সিংহ্লা মার্মা এবং উশৈনু মার্মা জিম্মী করে তাদের মেয়েকে গণধর্ষণ চালায়। লাজলজ্জার ভয়ে এতদিন পরিবারের নিকট বিষয়টি জানায়নি ভুক্তভোগী কিশোরী।

এ বিষয়ে বান্দরবান জেলার পুলিশ সুপার মোহাম্মদ ওহাবুল ইসলাম খন্দকার বলেন, গত চার মাস আগে রুমা উপজেলা এক কিশোরীকে গণধর্ষণের বিষয়ে রুমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সে মামলার প্রেক্ষিতে একজন গ্রেফতার করা হয়, বাকীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank