

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বান্দরবানের লামা উপজেলার পার্শ্ববর্তী উপজেলা চকরিয়ার বমু বিলছড়ি ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামে লিচুর বিচি গলায় আটকে ওয়াসেনাত নামে ১ বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) আড়াইটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি স্থানীয় চিকিৎসক ডাক্তার আবু নোমান ওসমানীর স্নেহের ছোট সন্তান এবং এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা শব্বির আহমদের আদরের নাতনী।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে ফল খাওয়ার সময় অসাবধানতাবশত লিচুর বিচি শিশুটির গলায় আটকে যায়। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৌসুমী ফল খেতে গিয়ে এমন আকস্মিক ও অসতর্ক দুর্ঘটনায় শিশুটির মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রাত ৯:০০ ঘটিকায় বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হবে।