বুধবার
২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ষাটগম্বুজ মসজিদে হবে বাগেরহাটের ঈদ-উল-আযহার প্রধান জামায়াত

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৮:৫৬ এএম আপডেট : ২৭ মে ২০২৬, ০৯:০৯ এএম
ষাটগম্বুজ মসজিদ
expand
ষাটগম্বুজ মসজিদ

বিশ্বঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে এবারও বাগেরহাটে ঈদ-উল-আযহার প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে।

মুসল্লীদের আধিক্যের কারণে ৩টি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, এতে ইমামতি করবেন খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো: খালিদ। দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়, এতে ইমামতি করবেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব মো: নাসির উদ্দিন। তৃতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন বায়তুশ শরফ এতিমখানা ও মাদরাসার সুপার হাফেজ মাওলানা মো: এনামুল হক।

ঈদের জামায়াত ও কুরবানি উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। দর্শনার্থীদের জন্য দৃষ্টিনন্দন আলোকসজ্জারও ব্যবস্থা করা হয়েছে মসজিদ প্রাঙ্গনে। ঈদকে ঘিরে ইতোমধ্যে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশে নেওয়া হয়েছে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। পাশাপাশি রঙিন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পুরো এলাকা, যা রাতে সৃষ্টি করছে এক ভিন্ন আবহ।

বাগেরহাটের প্রত্নতত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. যায়েদ বলেন, বাগেরহাট জেলার প্রধান ঈদ-উল-আযহার নামাজ ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে। নতুন এবারও তিনটি জামাত অনুষ্ঠিত হবে। তিন জামাতে মোট ছয় হাজার মুসল্লী নামাজ আদায় করবেন। মসজিদের ভেতরে একসাথে দেড় হাজার ও বাইরে ৫ শতাধিক মানুষের নামাজের ব্যবস্থা থাকবে।

এছাড়া বাগেরহাট পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদ, আলীয়া মাদরাসা জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, হরিণখানা জামে মসজিদ, সরকারি পিসি কলেজ জামে মসজিদ, খানজাহান আলী (রহ) এর মাজার-দরহা জামে মসজিদ, নাগের বাজার হাজী আরিফ জামে মসজিদ, সড়ক ও জনপথ জামে মসজিদ, সরুই মাদরাসা জামে মসজিদসহ জেলা শহর ও উপজেলা সদরের বেশিরভাগ জামে মসজিদে সকাল ৭টায় ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, ঈদ-উল-আযহার দিন সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, বাংলা ও আরবী হরফে ঈদ মোবারক খচিত পতাকা প্রস্তুত, বিতরণ ও সরকারি বেসরকারি ভবনে উত্তোলন, ঈদ মোবারক খচিত ব্যানার ও প্লাকার্ড প্রস্তুতকরণ পবিত্র ঈদ-উল-আযহার দিন সরকারি হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার, ছোটমনি নিবাস, শিশু বিকাশ কেন্দ্র, আশ্রয় কেন্দ্র ও এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন।বিনা টিকেটে দর্শনীয় স্থানে প্রবেশের ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে। সকলকে নিয়ম মেনে পশু কোরবানি করা , চামড়া সংরক্ষন ও বর্জ্র পরিস্কারের জন্য অনুরোধ করেছেন জেলা প্রশাসক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন