

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ এবং তার দ্রুত বাস্তবায়নের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। এসময় দাবি বাস্তবায়ন না হলে রাজপথে থাকার হুঁশিয়ারি দেন নেতারা।
রবিবার বিকেলে শহরের রেলরোড এলাকা থেকে ঐক্যজোটের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিশু হাসপাতাল মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা আব্দুল ওয়াদুদ, এনসিপির জেলা আহ্বায়ক আনোয়ার মোর্শেদ সোহেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সাদ্দামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, একই প্রশাসন ও একই প্রিজাইডিং কর্মকর্তার অধীনে দুটি নির্বাচন অনুষ্ঠিত হলে একটি গ্রহণ করে অন্যটি প্রত্যাখ্যান করার কোনো যৌক্তিকতা নেই। তারা দ্রুত গণভোটের ফলাফল বাস্তবায়নের দাবি জানান।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই সনদসহ জনগণের রায়ের যথাযথ বাস্তবায়ন না হলে তারা রাজপথেই অবস্থান করবেন এবং আন্দোলন আরও জোরদার করা হবে।
মন্তব্য করুন