

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্যে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। জিয়াউর রহমানের দূরদর্শী চিন্তা ও খাল খনন কর্মসূচি বাংলাদেশের জন্য আজ অপরিহার্য। বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে। সেই সংগে ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার মিঠাখালি ইউনিয়নে সাহেবেরমেঠ গ্রামের মাদুরপাল্টা বাজার ব্রীজ সংলগ্নে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সকল প্রকার অন্যায় ও সহিসংসতা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমাদের সতর্ক হতে হবে আমাদের সন্তানদের স্বার্থে, আমাদের নতুন প্রজন্মের স্বার্থে। আমরা আজকে বেঁচে আছি কাল চলে যাব, কিন্তু এই জনপদ আমাদের সন্তানদের জন্য বসবাসের উপযোগী করে রেখে যেতে হবে। এজন্য সকলকে সঠিক পথে থাকার আহবান জানান প্রতিমন্ত্রী।
মোংলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী'র সভাপতিত্বে খাল খননের উদ্বোধনী অনুষ্ঠানে মোংলা সার্কেল'র সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: জাহিদ হোসেন, মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শেখ শাহিনুর রহমান, খাল পুনঃখনন কর্মসূচির স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোল্লা সফরুল হায়দার সুজন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ, সিএনআরএস'র উপজেলা সমন্বয়কারী নুসরাত জাহানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
ইউকে সরকারের ফরেন কমনওয়েলথ এ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এর অর্থায়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের বাস্তবায়নে মোংলা উপজেলায় মাদুরপাল্টা বাজার ব্রীজ সংলগ্নে খালসহ ৪টি খালের ৮ দশমিক ৩৪ কিলোমিটার পুন:খনন করা হচ্ছে। এতে ব্যয় হবে ৫৯ লক্ষ ৬৭ হাজার টাকা। আগামী ২৫ মার্চের মধ্যে এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন
