শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেপ্তারের পর আ.লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৪:২৭ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বরিশালের মুলাদী উপজেলায় গ্রেপ্তারের পর হ্যান্ডকাপসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিকেলে আসামি ছিনতাইয়ের পর পুলিশ দেনদরবার করে গভীর রাতে হ্যান্ডকাপ ফেরত পায়।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার সোহেল রানা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

এর আগে বুধবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপুল বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার বিকেলে রামারপুল বাজার থেকে আওয়ামী লীগ কর্মী রাসেদুল ইসলাম সেতু ভূঁইয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় স্থানীয়রা পুলিশকে ঘিরে ধরে। একপর্যায়ে তারা হ্যান্ডকাপ পরা অবস্থায় তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Portugal VS Croatia
54'
0 - 1
53' Ivan Perisic
World Cup