শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিফাতের পাশে আমরা সবাই থাকব: এমপি আবুল খায়ের 

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০১:৩০ পিএম
সংগৃহীত
expand
সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের মা ও তিন মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

শনিবার (২৭ জুন) সকালে তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন, নিহত পরিবারের স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় এমপি আবুল খায়ের বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক ও ন্যাক্কারজনক ঘটনা। যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের একমাত্র জীবিত সদস্য সিফাতের পাশে আমরা সবাই সম্মিলিতভাবে থাকব। তার ভবিষ্যৎ নিয়ে যাতে কোনো অনিশ্চয়তা না থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

তিনি আরও বলেন, রায়পুরে পাঁচজন নিহত হওয়ার এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে কেউ রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করলে তা অত্যন্ত দুঃখজনক হবে। এটি কোনো রাজনীতির বিষয় নয়, এটি মানবিক বিপর্যয়। সবাইকে দল-মত নির্বিশেষে নিহত পরিবারের প্রতি সহমর্মিতা দেখাতে হবে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে সহযোগিতা করতে হবে।

উল্লেখ্য, গত ২৫ জুন সকালে রায়পুর পৌর শহরের একটি ভাড়া বাসায় ঢুকে শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেজো মেয়ে ইকরা আক্তার (১৭) ও ছোট মেয়ে শিফা আক্তারকে (৯) কুপিয়ে হত্যা করা হয়। পরে ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে অভিযুক্ত অন্তর মজুমদারও নিহত হন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Croatia VS Ghana
Scheduled
28 Jun, 03:00 AM
VS
World Cup