শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১১:১৮ পিএম
মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন
expand
মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন

কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

শুক্রবার (২৬ জুন) বিকাল ৪টায় কোরবানিয়া ঘোনা দরুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উত্তর হারবাং ইউনিয়ন বিএনপির সভাপতি নুর উল্লাহ নুরু, সাধারণ সম্পাদক ইলিয়াস ভুট্টো, স্থানীয় ইউপি সদস্য মো. ইসমাইল হোসেন, সমাজপতি নুরুল ইসলাম এবং কোরবানিয়া ঘোনা মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন প্রমুখ।

মানববন্ধনে উত্তর হারবাং ইউনিয়ন বিএনপির সভাপতি নুর উল্লাহ নুরু বলেন, ‘কোরবানিয়া ঘোনা এলাকায় বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদসহ একাধিক ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এলাকায় বসবাসরত চিহ্নিত ইয়াবা কারবারি রবিউল এবং চিহ্নিত চাঁদাবাজ সাদ্দামের অসামাজিক ও অপরাধমূলক কার্যকলাপে এখানকার শান্তিপ্রিয় মানুষ আজ চরম অতিষ্ঠ ও বিপর্যস্ত।’

তিনি আরও বলেন, তাদের এই অপকর্ম ও মাদক ব্যবসার বিরুদ্ধে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করায় অপরাধী চক্রটি ক্ষিপ্ত হয়ে উঠেছে। তারা উল্টো এলাকার সম্মানিত মসজিদ কমিটি ও সমাজ কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং ভিত্তিহীন মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে।

মানববন্ধনে উপস্থিত অন্যান্য বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের কোনো দল নেই, তারা সমাজের শত্রু। অবিলম্বে এই চিহ্নিত মাদক কারবারি ও চাঁদাবাজ চক্রকে আইনের আওতায় এনে এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন এলাকাবাসী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Norway VS France
36'
1 - 3
21' Thelo Aasgaard
20' Ousmane Dembélé
32' Ousmane Dembélé
World Cup