

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মক্তবে যাওয়ার পথে ৮ বছর বয়সী এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আনোয়ার হোসেনকে (৩৮) নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আনোয়ার হোসেন শ্রীমঙ্গল পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও মৌলভীবাজার-৪ আসনের এমপি হাজী মুজিবুর রহমান চৌধুরী মুজিবের অনুসারী। তাছাড়া হাজী মুজিব মিডিয়া সেলের যুগ্ন আহবায়ক।
গুরুতর আহতাবস্থায় শিশুটিকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক আনোয়ার হোসেন একই এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর স্বজনরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে শিশুটি বাড়ি থেকে মক্তবে পড়ার জন্য স্থানীয় মসজিদের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে আনোয়ার হোসেন ওই শিশুকে ইমামের জন্য টিফিন নেওয়ার কথা বলে নিজের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ করেন। ধর্ষণের পর ভিকটিম বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা তাকে গুরুতর অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এদিকে ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকাবাসী অভিযুক্ত আনোয়ারের বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত আনোয়ারকে তার বাড়ি থেকে আটক করে।
থানায় আনার সময় বিক্ষুব্ধ এলাকাবাসী পুলিশকে বহনকারী সিএনজি অটোরিকশা ও আনোয়ারের ওপর পুনরায় হামলার চেষ্টা করে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে আমরা আসামিকে গ্রেফতার করি। ভিক্টিমের মা একটি মামলা দায়ের করেন এবং আমরা মামলা রেকর্ড করেছি। অভিযুক্ত ধর্ষক ব্যক্তি বর্তমানে জেল হাজতে আছে এবং কোর্টে চালানের ব্যবস্থা করছি।