মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা ফ্যান ক্লাবের আনন্দ শোভাযাত্রা 

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১০:১৩ পিএম
আর্জেন্টিনা ফ্যান ক্লাবের আনন্দ শোভাযাত্রা 
expand
আর্জেন্টিনা ফ্যান ক্লাবের আনন্দ শোভাযাত্রা 

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে যখন উন্মাদনা, তারই রেশ ছড়িয়ে পড়েছে কুষ্টিয়ায়। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে কুষ্টিয়া আর্জেন্টিনা ফ্যান ক্লাব।

শনিবার (১৩ জুন) বিকেলে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। এতে কয়েকশ ফুটবলপ্রেমী ও আর্জেন্টিনা সমর্থক অংশ নেন।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকদের অধিকাংশের গায়ে ছিল আর্জেন্টিনা দলের আকাশী-সাদা জার্সি। হাতে ছিল জাতীয় পতাকা ও প্রিয় দলের পতাকা। ঢাক-ঢোল, বাঁশি ও বাদ্যের তালে নেচে-গেয়ে তারা বিশ্বকাপের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলেন। একই সঙ্গে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন সমর্থকরা।

শোভাযাত্রা চলাকালে সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারাও উৎসবমুখর এই আয়োজন উপভোগ করেন। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। রঙিন এ আয়োজনকে ঘিরে পুরো শহরে উৎসবের আবহ সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সাফল্য কামনার পাশাপাশি ফুটবলের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এই আয়োজন করা হয়েছে। একই সঙ্গে খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার বার্তাও দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup