

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রেম অবিনশ্বর, যার সীমানা প্রাচীর নেই, কাঁটাতারের দেয়াল নেই কিংবা ভাষার বাধা নেই। ভালোবাসার কাছে এসব ঠুনকো অজুহাত।
প্রেমের টানে সুদূর চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের এক তরুণীর কাছে ছুটে এসেছেন চীনা যুবক। এই ঘটনায় এলাকায় কৌতূহল ও কিছু প্রশ্নের জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মরহুম রিয়াজ উদ্দিনের মেয়ে স্বপ্না আক্তারের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় চীনের সিচুয়ান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা জিয়াঐলি।
মাত্র তিনমাসে সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে গড়ে ওঠে গভীর প্রেমের সম্পর্ক। ভাষাগত ও সাংস্কৃতির পার্থক্য থাকলেও মনের আবেগ, মায়ার কাছে তা কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
সোমবার (১৫ জুন) রাতে প্রেমিকা স্বপ্নার টানে বাংলাদেশে পাড়ি জমান জিয়াঐলি। বর্তমানে স্বপ্না আক্তার নবীনগরের নীলনগর এলাকায় তার মামার বাড়িতে অবস্থান করছেন। সেখানেই পৌঁছান এই চীনা যুবক। সুদূর চীন থেকে নবীনগরে বিদেশি যুবকের আসার খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
জিয়াঐলিকে একনজর দেখতে স্বপ্নার মামার বাড়িতে ভিড় জমাচ্ছেন শত শত উৎসুক জনতা। ইতিমধ্যেই এই প্রেমিক যুগলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
এই বিষয়ে স্বপ্না আক্তার ও তার পরিবারের সদস্যরা জানান, জিয়াঐলি স্বপ্নাকে বিয়ে করার উদ্দেশ্যেই বাংলাদেশে এসেছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে আগামীকাল তারা ব্রাহ্মণবাড়িয়া আদালতে যাবেন।
স্বপ্না আরও জানান, জিয়াঐলি ইসলাম ধর্মগ্রহণ করে মুসলিম হওয়ার পর তাকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করবেন।
স্বপ্না আক্তার আরো বলেন, উনার সাথে আমার তিনমাস যাবৎ যোগাযোগ। গত ২ জুন উনি ঢাকায় এসে উত্তরা অবস্থান করেন। তারপর নবীনগর আসতে চাইলে গতকাল সোমবার উনাকে আমি আলীয়াবাদ গোলচত্বর থেকে বাড়ীতে নিয়ে আসি।
উনাকে আমার পারিবারিক খারাপ অবস্থা জানালে তাতে উনার কোন সমস্যা নেই বলে জানান। পরবর্তীতে আমি আমার পরিবারকে বিয়ের জন্য ম্যানেজ করি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যুবকটি সত্যিই চীনা নাগরিক কিনা এলাকার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর ফলে ঔ চীনা নাগরিক তার চীনা পাসপোর্টসহ যাবতীয় ডকুমেন্ট সংবাদকর্মী ও সবার মাঝে দেখান।
প্রেমের টানে বিদেশ থেকে এ প্রত্যন্ত অঞ্চলে কোনো যুবকের আসার ঘটনা এই প্রথম। সামাজিক সাংস্কৃতিক ও ভূগোলিক সীমানা পেরিয়ে এই দুই হৃদয়ের মিলনকে বেশ ইতিবাচক ও কৌতূহল নিয়ে দেখছেন সাধারণ মানুষ। বর্তমানে চীনা যুবক জিয়াঐলি স্বপ্নার পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিয়ের জন্য অপেক্ষা করছেন।
আজকে জেলা আদালতে সকল প্রকার আইননুগ কাগজপত্র সম্পূর্ণ করে মুসলিম রীতিতে বিয়ের কার্য শেষ হবার কথা রয়েছে।