মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১২:৪০ এএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের চেকপোস্টে তল্লাশিকালে বিদেশি পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

সোমবার (৮ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনে স্থাপিত একটি পুলিশ চেকপোস্টে এ ঘটনা ঘটে।

আটক মো. রাহিম (২১) গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সোয়া ৬টার দিকে একটি মোটরসাইকেলে করে রাহিম চেকপোস্ট অতিক্রম করার সময় পুলিশ তাকে থামায়। পরে তার আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে শরীরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে তার কোমরে লুকিয়ে রাখা অবস্থায় তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি এবং তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন