

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার ধামরাইয়ে চানাচুর কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
গতকাল রবিবার বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নে এঘটনা ঘটে। গ্রেপ্তার রুবেল কুল্লা ইউনিয়নের দক্ষিণ কুশিয়ারা গ্রামের শাহজাহানের ছেলে। সে পেশায় অটো চালক।
ভুক্তভোগী শিশুর পরিবার ও পুলিশ জানায়, গত রবিবার বিকেলে ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে খেলছিল। এই সময় রুবেল শিশুটিকে চানাচুর কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশেই নির্জন একটি স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। শিশুটির চিৎকারে প্রতিবেশী এক নারী এগিয়ে আসেন। এছাড়া স্থানীয়রা এগিয়ে এসে রুবেলকে আটক করে মারধর করেন। পরে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি ধামরাই থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থল থেকে রুবেলকে আটক করে থানায় নিয়ে যান।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ভূক্তভোগী বাবা বাদী হয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।