

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার অন্তর্গত সাহেবগঞ্জ-নলছিয়া এলাকায় ফুলজোর নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) সন্ধ্যার দিকে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। মরদেহটি দীর্ঘ সময় পানিতে ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সলঙ্গা থানার ওসি আসলাম আলী বলেন, নদী থেকে উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে এবং সম্ভাব্য নিখোঁজ ব্যক্তিদের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ মরদেহটির পরিচয় সম্পর্কে তথ্য জানলে সলঙ্গা থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।