রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৫:৪৯ পিএম
expand
টাঙ্গাইলে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।

শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার সহবতপুর ইউনিয়নের কাজীর-পাচুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতে ভুক্তভোগী নারীর মা বাদী হয়ে নাগরপুর থানায় মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার বিকেলে প্রতিবন্ধী কন্যাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে ধানের খোলায় কাজ করছিলেন। কিছু সময় পর মেয়েটি ধান নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। পরে ফিরতে দেরি হলে মা তাকে খুঁজতে বের হন।

এ সময় বাড়ির পাশের জমির আইলে প্রতিবেশী সাজ্জাদের ছেলে মো. শাকিব (২২)-কে তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করতে দেখেন বলে অভিযোগ করেন তিনি। পরে অভিযুক্ত শাকিব ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভুক্তভোগীর মা জানান, অভিযুক্ত শাকিব তাদের প্রতিবেশী ও আত্মীয় সম্পর্কিত। তার মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার সুযোগ নিয়ে সে এই ঘটনা ঘটিয়েছে।

নাগরপুর থানার উপ-পরিদর্শক মো. নাজমুল ইসলাম জানান, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত শাকিব পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন