রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে পানিতে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু

​ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৪:১২ পিএম
সাইরা মনি
expand
সাইরা মনি

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাইরা মনি নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নারায়নহাট ইউনিয়নের শৈলকূপা এলাকার পরানপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাইরা মনি স্থানীয় আবুল বশর মেম্বার বাড়ির আব্দুল হালিমের কন্যা।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে একটি দোকানের সংলগ্ন এবাদত খানার পুকুরপাড়ে খেলছিল শিশু সাইরা মনি। খেলার একপর্যায়ে সে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। এদিকে দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে একপর্যায়ে পুকুরের পানিতে সাইরা মনির মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্বজনরা।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়নহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নাসির উদ্দিন জানান, শিশুটি সবার অগোচরে পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

​জানতে চাইলে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, "দুর্ঘটনাটি সম্পর্কে পরিবারের পক্ষ থেকে থানায় আগে কিছু জানানো হয়নি। তবে লোকমুখে খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন