সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ২

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৭:৪৪ পিএম
পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ
expand
পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ

কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী বাস ও তরকারিবোঝাই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বানৌজা সড়কের মগনামা ইউনিয়নের বাজারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় আহত হলেন, কুতুবদিয়া উপজেলার মুরালিয়া এলাকার আবুল কাসেমের ছেলে তরকারি ব্যবসায়ী মো. আবুল ফারুখ এবং চকরিয়া উপজেলার বাসিন্দা সিএনজি চালক ওসমান গনি।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, মগনামা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী যাত্রীবাহী ‘বলাকা সার্ভিস’ নামের এক বাসের সঙ্গে চকরিয়া থেকে তরকারি বোঝাই করে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। বানৌজা সড়কের মগনামা বাজারপাড়া সংলগ্ন মোড়ে পৌঁছালে এ দুর্ঘটনাটি ঘটে।

এসময় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক ও অটোরিকশায় থাকা ব্যবসায়ী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত আহতদের কে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনাকবলিত গাড়ীগুলো জব্দ করা হয়েছে। আহতদের পরিবার এজাহার দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন