সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০১:৪১ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১ জুন) সকালে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

নিহতরা হলেন, সদর উপজেলার ইসলাবাড়ী গ্রামের মোতালেব হোসেনের ছেলে মুক্তার হোসেন ওরফে হীরা (২৩), লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের সাজেদুর রহমানের ছেলে মো. জীবন হোসেন (১৮) এবং নাটোর শহরের আলাইপুর এলাকার তৈয়ব আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (২২)।

হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর (পরিদর্শক) মো. মাহবুবুর রহমান জানান, সকালে মুক্তার হোসেন, জীবন ও সাইফুল একই মোটরসাইকেলে করে নাটোর-বগুড়া মহাসড়ক হয়ে সিংড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ওই এলাকায় পৌঁছালে একটি ট্রাক ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মুক্তার হোসেন ও জীবন নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হন এবং সাইফুল ইসলাম গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় এবং আহত সাইফুল ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়ার পথে দুপুরের দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়।

তিনি বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় সিংড়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন