

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঈদের আনন্দ ভাগাভাগি এবং সমাজের কৃতি ও গুণীজনদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কড়ইয়া ইউনিয়নের দক্ষিণ ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানটি স্থানীয়দের মাঝে এক চমৎকার সেতুবন্ধন তৈরি করেছে।
'ডুমুরিয়া ছাত্র ও যুবসমাজ' এর উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৮৫ জন গুণীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর মধ্যে কৃতি শিক্ষার্থী ৩১ জন, মরণোত্তর সম্মাননা ২৪ জন এবং সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী ৩০ জন রয়েছেন। সমাজ ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের যথাযথ সম্মান প্রদর্শন এবং তরুণ প্রজন্মের কাছে তাঁদের আদর্শ তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো: ছিদ্দিক উল্যাহ (বি.এ, বিএড) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো: মাইনুল হাসান লিহিন মজুমদার। ছাত্র ও যুবসমাজের সংগঠনের সদস্য সচিব মোঃ বোরহান উদ্দিন মজুমদার এবং মার্কস বাংলাদেশ লিমিটেডের সাবেক এজিএম মোঃ গোলাম জিলানীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে মো: মাইনুল হাসান লিহিন মজুমদার বলেন, “যুবসমাজ যখন গঠনমূলক ও সামাজিক কাজে এগিয়ে আসে, তখন সমাজের অন্ধকার দূর হয়। ডুমুরিয়া ছাত্র ও যুবসমাজের এই ব্যতিক্রমী উদ্যোগটি এলাকাবাসীর মধ্যে যে সম্প্রীতির বন্ধন তৈরি করেছে, তা সত্যিই প্রশংসনীয়। তরুণ প্রজন্মকে নিজ এলাকার গুণী ব্যক্তিদের সম্পর্কে জানাতেই এই ধারাবাহিক আয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক প্রধান সমন্বয়ক প্রফেসর ওয়াদুদ মজুমদার, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী লায়ন মোঃ আলমগীর হোসেন মজুমদার, বিশিষ্ট শিল্পপতি মোঃ আমান উল্যাহ (আমান), বিশিষ্ট সমাজসেবক ডাঃ মোহাম্মদ হানিফ মিয়া দুলাল, মোঃ আবু বকর উজ্জ্বল মজুমদার, মোঃ শরিফ মজুমদার, মোঃ মোস্তফা কামাল মিয়াজি, মোঃ নুরে আলম নুহেদ মজুমদার, মোঃ মনির হোসেন এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্সের প্রিন্সিপাল অফিসার মোঃ রেজাউল করিম।
এসময় আরও উপস্থিত ছিলেন, দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম বিএসসি, সহকারী শিক্ষক মাওলানা বাহালুল শাহ্, চাঁদপুর জজ কোর্টের আইনজীবী ইব্রাহিম খলিলসহ ছাত্র ও যুবসমাজের আহ্বায়ক কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী, প্রবাসী ও সর্বস্তরের সাধারণ মানুষ।