শনিবার
৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গলায় মাংস আটকে প্রাণ গেল পঞ্চম শ্রেণির ছাত্রীর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৬, ১২:২৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায় গলায় মাংস আটকে আঁখি (১১) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল প্রায় ১০টার দিকে লোকনাথপুর তেল পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আঁখি স্থানীয় ড্রাইভার আব্দুল্লাহর মেয়ে এবং সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যরা জানান, ঈদের সকালে খাবার খাওয়ার সময় হঠাৎ আঁখির গলায় মাংস আটকে যায়। এতে সে তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত মাংস বের করার চেষ্টা করলেও অবস্থার উন্নতি হয়নি।

পরে দ্রুত ব্যবস্থা নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয় বলে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন