শনিবার
৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে গরুর হাট শেষে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৬, ১০:৪০ এএম
পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
expand
পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল পৌর শহরের বেবি স্ট্যান্ড এলাকায় অস্থায়ী গরুর হাট শেষ হওয়ার পর ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার (২৯ মে) অভিযানে প্রতিমন্ত্রী নিজেই উপস্থিত থেকে স্বেচ্ছাসেবকদের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

এসময় তিনি দ্রুত সময়ের মধ্যে পুরো এলাকা পরিষ্কার করার নির্দেশ দেন।

পশুর হাট শেষে জমে থাকা বর্জ্য দ্রুত অপসারণের মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগ কমানোই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন