

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুড়িগ্রামের চিলমারী উপজেলার সীমান্তবর্তী এলাকায় চিলমারী-হরিপুর সংযোগ সড়ক পার হতে গিয়ে মোটর সাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুর দেড়টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের শহরের মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীন মোহাম্মদ আমানুল্লাহ।
নিহত নারীর নাম মালেকা বেগম (৪৫)। তিনি সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের ডাংগারচর এলাকার পশু চিকিৎসক মনছুর আলীর স্ত্রী বলে জানা গেছে।
জানা গেছে, আজ দুপুর দেড়টার সময়ে শহরের মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয় ওই নারীকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে, দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, মৃত্যুর বিষয়টি আমার দৃষ্টি গোচরে আসছে তারা মামলা করতে চাচ্ছে না। ঈদ দিন ওই সড়কে মোটরসাইকেলর স্পিড যাতে কম থাকে সে বিষয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের বলা হয়েছে।