

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমগ্র বাংলাদেশের সকল মানুষ এবং সারা বিশ্বের মুসলমানরা আজকে এই ঈদুল আজহা পালন করছেন পশু কোরবানির মধ্য দিয়ে। এই কোরবানি কোনো হত্যা নয়, ত্যাগের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভে আমরা এই নীতি সবাই পালন করি।
বৃহস্পতিবার (২৮ মে) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মুসল্লিদের সাথে নামাজ আদায় শেষে জেলা শহরের কালিবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আজকের এই দিনে বাংলাদেশের মানুষের কাছে আমাদের আবেদন আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হই। বিশ্বের সকল মুসলমান যেন ভালো থাকেন, শান্তিতে থাকেন, যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে তাদের ক্ষতি না হয় আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করি। আমাদের কোরবানি যেন আল্লাহতাআলা কবুল করেন।