সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে ইয়াবাসহ যুবক আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৮:১৫ এএম
আমতলীতে ইয়াবাসহ আটক যুবক
expand
আমতলীতে ইয়াবাসহ আটক যুবক

বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে ৭৫০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। রোববার (২৪ মে) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে পৌরসভার এ.কে স্কুল চৌরাস্তা এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক মো. আমিনুর (২৯) উপজেলার দক্ষিণ পশ্চিম আমতলী এলাকার বাসিন্দা মো. মোতাহার হাওলাদার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে কুয়াকাটাগামী মিজান পরিবহনে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় তার কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, উদ্ধারকৃত ইয়াবার জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে। আটক আসামিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন