

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় এম এ আউয়াল সরকার (৫৫) নামের এক সাবেক অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিহত হয়েছেন।
রোববার (২৪ মে) রাত সাড়ে ১০টায় সুন্দরগঞ্জ-রংপুর সড়কের বামনডাঙ্গা ফিলিং স্টেশন সংলগ্ন আল হিকমা মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এম এ আউয়াল সরকার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত সৈয়দ আলী সরকারের ছেলে।
তিনি অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ ছিলেন। বর্তমানে গাইবান্ধা জজ কোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, গাইবান্ধা জজ কোর্টে আইন পেশার কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথে বামনডাঙ্গা ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এছাড়া ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ।