

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী(এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন লালমনিরহাট জেলা বিএনপি'র তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল বাশার ওরফে বাশার সুমন।
গত বুধবার জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোর্শদ স্বাক্ষরীত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। গত তিন দিন আগে প্রজ্ঞাপনটি জারি করা হলেও শনিবার(২৩ মে) দুপুরে তা প্রকাশ্যে আসে।
আবুল বাশার ওরফে বাশার সুমন লালমনিরহাট শহরের খোচাবাড়ি বিডিআর হাট এলাকার আকবর আলীর ছেলে। তিনি বিভিন্ন সময় ছাত্রদল, যুবদল ও বিএনপি'র বিভিন্ন গুরুত্বপুর্ন দায়িত্ব পালন করেন। তিনি একজন প্রতিষ্ঠিত তরুন উদ্যোক্তা ও ব্যবসায়ী।
প্রজ্ঞাপনে জানা গেছে, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী লালমনিরহাট ৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু'র অভিপ্রায় অনুযায়ী তার সহকারী একান্ত সচিব(এপিএস) পদে আবুল বাশার সুমনকে নিয়োগ প্রদান করা হয়। নিয়োগ প্রাপ্ত আবুল বাশার সরকারী চাকুরি বিধির ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে বেতন ভাতা ও সুযোগ সুবিধা ভোগ করবেন। তবে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু যতদিন অভিপ্রায় বহাল রাখবেন ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে। রাষ্ট্রপতির আদেশক্রমে গত বুধবার এমন একটি প্রজ্ঞাপন জারি করেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোর্শেদ। যা অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ত্রাণমন্ত্রীর এপিএস হিসেবে বাশার সুমনকে নিয়োগ দেয়ায় আনন্দের বন্যা বইছে লালমনিরহাট জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে। তাকে অভিনন্দন জানিয়ে স্ট্যাটাসে ভরে গেছে জেলার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।