

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঝালকাঠির কাঁঠালিয়ায় সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২০ মে) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্যোগে প্রতিনিধি সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মো. আমির হোসেন। এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা এনসিপির আহ্বায়ক মাঈনুল ইসলাম মান্না, কাঁঠালিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আমিন খোকনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু বলেন, “কাঁঠালিয়ার মানুষের ভালোবাসা ও সম্মান আমাকে আরও দায়িত্বশীল করেছে। জনগণের প্রত্যাশা পূরণে আমি সবসময় কাজ করে যাব।”
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং তরুণদের কর্মসংস্থানের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। মানুষের সুখ-দুঃখের পাশে থেকে একটি উন্নত ও সমৃদ্ধ কাঁঠালিয়া গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় বক্তারা তার সফলতা কামনা করেন।