

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কিছু সংখ্যক রাজনৈতিক দল জোট করেছে ১১ দলীয় জোট। তারা বলছে জুলাই সনদ অনুযায়ী আইন না করলে দেশে অঘটন ঘটাবে। আমরা তো উড়ে এসে জুড়ে বসেনি। আমরা নির্বাচন করে ২১৩ টি আসন পেয়ে আমরা ক্ষমতায় এসেছি। আমাদের ধমক দিয়ে লাভ নেই।
বুধবার (২০ মে) জেলা পরিষদ চত্বর ঠাকুরগাঁওয়ে প্রাকৃতিক দুর্যোগ,ক্ষতিগ্রস্ত পরিবারের পূর্ণবাসন, শারীরিকভাবে অক্ষম ও প্রশিক্ষিত নারীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা ১৭ টি বছর আন্দোলন করেছি জেলে গেছি। সংগ্রাম করেছি। মিথ্যা মামলায় হয়রানি হয়েছি। কাজেই আমাদের ভয় দেখায়ে লাভ নেই। আমরাও রাস্তায় নামতে জানি। রাস্তায় ছিলাম তো আমরা।’
তিনি আরোও বলেন, আমাদের নেতা তারেক রহমান সাহেব দিনরাত পরিশ্রম করছেন। দেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারা উন্নয়নের ধারা ও সাধারণ মানুষের উন্নয়নের জন্য চেষ্টা করছেন। আপনারা জানেন ফ্যামিলি কার্ড চালু হয়েছে। কৃষক কার্ড চালু হয়েছে। আরোও উন্নয়ন হবে।