বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে বনদস্যুদের আটকে চলছে অভিযান

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৬:৪২ পিএম
বনদস্যুদের আটকে চলছে অভিযান
expand
বনদস্যুদের আটকে চলছে অভিযান

সুন্দরবনে মুক্তিপনের দাবিতে একটি ফিশিং ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (১৯ মে) দিবাগত গভীর রাতে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসের চর এলাকার নদী থেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা ১২ জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহীন অরণ্যে আটকে রেখেছে। অপহৃত জেলেদের উদ্ধারে বুধবার সকাল থেকে স্মার্ট পেট্রোলিং টিমসহ বনরক্ষী ও কোস্টগার্ড সদস্য অভিযান শুরু করেছে। সুন্দরবন বিভাগ এতথ্য নিশ্চিত করেছে।

অপহৃত জেলেরা হচ্ছে, ইয়াসিন (২৫), মাসুম (৫৮), সেলিম (২৫), জাকির (২৮), হোসেন (৩০), তৌহিদ (২৮), ইয়াসিন (২০), মাহবুব (২৪),হানিফ (৩৫), হৃদয় (২৬), ইব্রাহিম (৪০) ও সুমন (২৭)। অপহৃত জেলেদের সবার বাড়ি বগুনার পাথরঘাটা উপজেলার ররুহিতা ও ও নিদ্রা সখিনা এলাকায়।

বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসের চর এলাকার নদীতে আছ আহরণ কালে একই পোশাক পরিহিত বনদস্যু বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা বরগুনার পাথরঘাটা এলাকার একটি ফিশিং ট্রলারসহ ১২ জেলেকে মুক্তিপনের দাবিতে অপহরণ করে সুন্দরবনের গহীন অরণ্যে আটকে রেখেছে। এদের সবার বাড়ি পাথরঘাটা উপজেলার ররুহিতা ও ও নিদ্রা সখিনা এলাকায়।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মো. মিজানুর রহমান মোবাইল ফোনে জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে ফুসফুসের চর এলাকায় ট্রলারসহ ১২ জেলে অপহরণের খবর পেয়ে বুধবার সকাল অপহৃত জেলেদের উদ্ধার ও বনদস্যুদের আটক করতে স্মার্ট পেট্রোলিং টিমসহ বনরক্ষী ও কোস্টগার্ড সদস্য অভিযান শুরু করেছে। বিকাল পর্যন্ত অপহৃত জেলেদের কোন সন্ধান মেলেনি বলে এই বন কর্মকর্তা জানান।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, সুন্দরবনে ১২জন জেলেকে বনদস্যুরা মুক্তিপনের দাবিতে অপহরণের খবর শুনেছি। তবে, কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন