বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘এটা যদি আপনার ওয়াইফ রান্না করতো, খেতেন?’

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৬:৩০ পিএম
খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
expand
খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের জন্য সরবরাহ করা খাবারের নিম্নমান, ভ্যাকসিন সংকটসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (২০ মে) দুপুরে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এসব অনিয়মের চিত্র দেখতে পান।

পরিদর্শনের সময় হাসপাতালের রান্নাঘরে রোগীদের জন্য প্রস্তুত করা কুমড়োর সবজি স্বাদ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। খাবারের মান নিয়ে ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, “এটা যদি আপনার ওয়াইফ রান্না করতো, খেতেন?” পরে হাসপাতালের সুপারিনটেনডেন্টকে রোগীদের জন্য মানসম্মত ও পুষ্টিকর খাবার নিশ্চিত করার নির্দেশ দেন।

এ সময় খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত উপস্থিত ছিলেন।

হাসপাতালের বিট ভ্যাকসিন কর্নার পরিদর্শনের সময় রোগীরা স্বাস্থ্যমন্ত্রীকে ঘিরে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তারা জানান, হাসপাতালে ভ্যাকসিনের সংকট থাকায় বাধ্য হয়ে বাইরে থেকে টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে হচ্ছে।

ঘটনাস্থলে রোগীদের অভিযোগ শুনে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজীকে তিরস্কার করেন এবং দ্রুত সমস্যার সমাধানের নির্দেশ দেন। পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালও পরিদর্শন করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন