বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করেছে: মঈন খান 

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৬, ১০:৩৫ পিএম
ড. আবদুল মঈন খান
expand
ড. আবদুল মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তারা আইটির মাধ্যমে অনেক কিছু করেছে তবে জনগণের জন্য কিছুই সহজ করেনি। মঙ্গলবার দুপুরে নরসিংদীর পলাশে তিন দিন ব্যাপি ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এ কথা বলেন।

এ সময় মঈন খান আরও বলেন,জনগণের ভূমিসেবা জটিলতা নিরসনে বর্তমান সরকার বদ্ধ পরিকর।সেই লক্ষে দেশব্যাপী এই ইলেক্ট্রিক সেবার মাধ্যমে ভুমি সেবা চালু করা হয়েছে। তিনি বলেন,শুধু মুখরোচক কথা বললে হবে না দেশের আইটি ব্যবস্থা সহজ করে প্রতিটি মানুষের সেবা নেওয়ার প্রক্রিয়াটি সহজ হিসেবে গড়ে তুলতে হবে।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রাকীন মাশরুর খান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম,সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভুইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা ও পৌর ছাএদলের আহবায়ক আমানউল্লাহ আমান প্রমুখ।

উদ্বোধন শেষে পলাশ বাসস্ট্যান্ডে প্রধান অতিথি ড.আবদুল মঈন খান পবিএ ঈদ-উল-আষহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্য শস্য(চাল),শুকনা খাবার ও ঢেউটিন বিতরণ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন