বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৯:৩৪ পিএম
expand
চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর বর্বরোচিত ও ন্যক্কারজনক হামলার প্রতিবাদে এবং জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক ও শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

সোমবার (১৮ মে) বিকালে দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে হাসপাতালের চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশে চিকিৎসকদের নিরাপত্তা দিন দিন হুমকির মুখে পড়ছে। কর্মস্থলে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এসময় বক্তারা আরও বলেন, চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে অনতিবিলম্বে “স্বাস্থ্য সুরক্ষা আইন” প্রণয়ন করতে হবে। অন্যথায় চিকিৎসা সেবার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হবে এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

প্রতিবাদ সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন