

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ২১৫ বস্তা ধানবোঝাই একটি ট্রাক (যশোর- ট-১১-৫৬৩৭) রাস্তার পাশের একটি পরিত্যক্ত ঘরের ওপর উল্টে পড়েছে। চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৯ মে) সকাল ৬টার দিকে উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের ইউনিয়ন ভূমি অফিসের পশ্চিম পাশে মুনসুর হাওলাদারের পরিত্যক্ত ঘরের ওপর ট্রাকটি আছড়ে পড়ে।
ট্রাকচালক বাবুল ইসলাম জানান, তিনি ও তার হেলপার রাহাত ২১৫ বস্তা ধান নিয়ে পটুয়াখালীর আমতলী থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সারারাত গাড়ি চালানোর কারণে ভোরের দিকে তিনি ক্লান্ত হয়ে পড়েন এবং হঠাৎ চোখে ঘুম চলে আসে। মুহূর্তের মধ্যেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মুনসুর হাওলাদারের পরিত্যক্ত ঘরের ওপর উল্টে যায়।
প্রত্যক্ষদর্শী মোঃ ছগির ফরাজী বলেন, আমি ও আমার স্ত্রী তখনো ঘুমে ছিলাম। হঠাৎ বিকট শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখি আমাদের ঘরের পাশেই মুনসুর হাওলাদারের পরিত্যক্ত ঘরের ওপর ট্রাকটি উল্টে আছে। ভাগ্য ভালো যে ওই ঘরটিতে কেউ ছিল না। আর একটু হলেই ট্রাকটি আমাদের ঘরে পড়ত। আল্লাহ রক্ষা করেছেন, নয়তো আমাদের বড় কোনো প্রাণহানি ঘটতে পারত।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ভিড় জমায়। ট্রাকটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে চালক ও হেলপার অক্ষত রয়েছেন।