শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় র‌্যাবের অভিযানে ‘বি কোম্পানির’ চার সদস্য গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৭:৫৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে কুখ্যাত ‘বি কোম্পানির’ চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর সিপিসি স্পেশাল কোম্পানির আভিযানিক দল।

শুক্রবার (৮ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— বটিয়াঘাটার দ্বীন ইসলাম ওরফে দীনু (৩২), খুলনা সদরের হাসিব হাওলাদার (২৬) ও আবিদ হাসান ওরফে আবুজার (২৯) এবং সোনাডাঙ্গার মো. রাসেল (২৯)।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে খুলনা মহানগরীতে মাদক বিস্তার ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

র‌্যাবের তথ্যমতে, আবিদ হাসান ওরফে আবুজারের বিরুদ্ধে মাদক, চুরি ও সন্ত্রাসবাদ আইনে ১০টির বেশি মামলা রয়েছে। দ্বীন ইসলাম ওরফে দীনুর বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। হাসিব হাওলাদারের বিরুদ্ধে অস্ত্রের ভয় দেখানো, চুরি ও মারধরের অভিযোগে মামলা রয়েছে। এছাড়া মো. রাসেলের বিরুদ্ধে সন্ত্রাসবাদ আইনে একাধিক মামলা রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দ্বীন ইসলামকে বটিয়াঘাটা থানায় এবং বাকি তিনজনকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন