শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধলেশ্বরীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৬, ১১:৩৯ পিএম
সুবর্ণতলী গ্রামের ধলেশ্বরী নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
expand
সুবর্ণতলী গ্রামের ধলেশ্বরী নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

টাঙ্গাইল সদর উপজেলার সিলিমপুর ইউনিয়নের সুবর্ণতলী গ্রামের ধলেশ্বরী নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার (৮ মে) বিকালে তিনি ভাঙন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। এ সময় নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শনকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় সিলিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাহিদ মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সদর থানার ওসি রুহুল আমিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।

স্থানীয়রা জানান, ধলেশ্বরী নদীর অব্যাহত ভাঙনে সুবর্ণতলী গ্রামের বিস্তীর্ণ এলাকা হুমকির মুখে পড়েছে। দ্রুত কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ না করলে বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন