শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী সুন্দরবন সুরক্ষাসহ পরিবেশ সংরক্ষণকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৮:১৩ পিএম
বক্তব্য দিচ্ছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
expand
বক্তব্য দিচ্ছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

“প্রধানমন্ত্রী তারেক রহমান সুন্দরবন সুরক্ষাসহ পরিবেশ সংরক্ষণকে বিশেষ ভাবে গুরুত্ব দিচ্ছে। একই সাথে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে সুরক্ষায় বিষ দিয়ে মাছ নিধন আমাদের কঠোর ভাবে দমন করতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার ৫ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসুচি হাতে নিয়েছে। আগামী ৫ বছরে সরকার ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুন:খনন করা হবে। শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের নীতি অনুসরণ করে এই কর্মসুচির আওতায় দেশের ৬৪ জেলায় অবৈধ দখলমুক্ত করে খালগুলো সংস্কার করা হবে”।

শুক্রবার বিকেলে বাগেরহাটের মোংলার কাইনমারিতে চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে পরিবেশ সমাবেশে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম একথা বলেন।

পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান ও মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসুচির উদ্বোধন উপলক্ষে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের এ পরিবেশ সমাবেশের আয়োজন করে।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কেন্দ্রীয় সদস্য সচিব ওয়াটারকিপার্স বাংলাদেশের কেন্দ্রীয় সমন্বয়কারী শরীফ জামিলের সভাপতিত্বে পরিবেশ সমাবেশে আরো বক্তব্য রাখেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী, সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, বিএনপি নেতা আবু হোসেন পনি, মাহবুবুর রহমান মানিক, শেখ রুস্তম আলী, সুন্দরবন রক্ষায় আমরা'র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ প্রমূখ।

পরিবেশ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম আরো বলেন, বর্তমান সরকার পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সরকার ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। রামপালে সরকার ৪৪১ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মান করবে। রাজধানীতে বিদ্যুতের লোড কমাতে সব বাসা বাড়িতে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।

সমাবেশে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদনের জন্য ৪জনকে ‘সবুজসাথী সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়। সবুজসাথী সম্মাননা প্রাপ্তরা হলেন, ম্যানগ্রোভ বৃক্ষ রোপণে নিরঞ্জন গুপ্ত ও বিনয় অধিকারী, ফলদ বৃক্ষ রোপণে তৃষ্ণা সরকার ও জনি হালদার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন