বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে হেফাজতের নতুন কমিটি গঠনের বার্তা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৬, ১১:১৮ পিএম
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল। 
expand
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল। 

নারায়ণগঞ্জে হেফাজতের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে নতুন করে আবার সকলকে একত্রিত করে কমিটি গঠন করবেন বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল।

তিনি বলেন, যারা আমাদের এবং হেফাজতের সাথে ধৃষ্টতা দেখিয়ে বেয়াদবি করেছে, এদেরকে মাইনাস করে বাকিদের নিয়ে আমরা একটি সুন্দর মজবুত কমিটি গঠনের ইচ্ছা প্রকাশ করেছি। এবং খুব অল্প সময়ের মধ্যে নারায়ণগঞ্জে হেফাজতের কমিটি পুরোনো অবস্থায় আবারও আসবে, ইনশাআল্লাহ।

বুধবার (৬ মে) বিকেলে শহরের ঐতিহাসিক ডিআইটি মসজিদের দ্বিতীয় তলায় শাপলার শহীদদের বিচার দাবিতে মহানগর উলামা পরিষদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ফেরদৌসকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, আমি এই সিদ্ধান্তের ওপর অনড় যে বেয়াদব নিয়ে কোনো দিন কাজ করিনি এবং করবও না। ওইদিন পাঁচ থানার সকল ওলামায়ে কেরামকে আসতে বলা হবে এবং তাদের রায়ের ভিত্তিতে নতুন করে হেফাজতের কমিটি গঠন করা হবে। এবং নারায়ণগঞ্জে আবার নতুন করে উজ্জীবিত করা হবে ইনশাআল্লাহ।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে গণহত্যা ও ৬ মে নারায়ণগঞ্জের মাদানীনগরে সংঘটিত হত্যাযজ্ঞের বিচারের দাবি ও শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মহানগর উলামা পরিষদের সভাপতি মাওলানা মামুন ফেরদৌসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল কাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশীরুল্লাহ, নারায়ণগঞ্জ উলামা পরিষদের সেক্রেটারি মুফতি জাকির হুসাইন কাসেমী, মহানগর সেক্রেটারি মুফতি মাহমুদুল হাসান কাসেমী, মহানগর সহ-সভাপতি মাওলানা নোমান সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক ও দেওভোগ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা যোবায়ের আহমদ, সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতের সেক্রেটারি মাওলানা নুর হুসাইন নূরানী, উলামা পরিষদের মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ, অর্থ সম্পাদক মুফতি আব্দুল গনী প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন