

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সাতকানিয়ায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত ভূমি অফিস পরিদর্শন।
চট্টগ্রামে সাতকানিয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত সাতকানিয়া ভূমি অফিস পরিদর্শনকালে তিনি ই-নামজারি কার্যক্রমের সার্বিক অগ্রগতি, মিস (বিবিধ) মামলার ব্যবস্থাপনা, অর্পিত ও খাস সম্পত্তির হালনাগাদ রেকর্ড সংরক্ষণ এবং দেওয়ানি মামলার এসএফ (SF) প্রস্তুতির বর্তমান অবস্থা নিবিড়ভাবে পর্যালোচনা করেন।
এই সময় সার্বিক সহযোগিতা করেন সাতকানিয়া উপজেলার ভূমি এসিল্যান্ড মোঃশামসুজ্জামান। সাতকানিয়া ভূমি অফিসের কর্মরত সকল কর্মকর্তা এই সময় উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে তিনি অফিসের রেকর্ডরুমের সুশৃঙ্খল বিন্যাস ও পরিষ্কার-পরিচ্ছন্নতায় সন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন আনুষঙ্গিক রেজিস্টার নিয়মিত হালনাগাদ রাখার জন্য সহকারী কমিশনার (ভূমি)-কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনবান্ধব ভূমি সেবা প্রদানে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ও দায়িত্বশীল থাকার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন