

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিপুল পরিমান চোলাইমদ, চোলাইমদ তৈরীর উপকরণ ওয়াশ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (০৩ মে) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কামসাইর উত্তরপাড়া থলেরঘাট এলাকায় থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ চোলাইমদ, চোলাইমদ তৈরীর উপকরণ ওয়াশ এবং চোলাইমদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গ্রেপ্তারকৃত সাদেক মোল্লা গত কয়েক বছর ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে তার তৈরী চোলাইমদ সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে রুপগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। অভিযানের সময় তার বাড়ি থেকে ৬০ লিটার চেলাই মদ, ৬ হাজার লিটার ওয়াস উপকরণ জব্দ করা হয়। নারায়ণগঞ্জ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ মামুন এর নেতৃতে চোলাইমদ প্রস্তুতের সময় সাদেক মোল্লাকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন
