রবিবার
০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে ভারতীয় পণ্যসহ আটক ২

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৬:৫১ পিএম
মাধবপুরে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২
expand
মাধবপুরে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২

হবিগঞ্জের মাধবপুরে পৃথক চোরাচালানবিরোধী অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য, গরু ও যানবাহন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজন আসামিকে আটক করা হয়েছে।

রবিবার (৩ মে) সন্ধ্যা ৬টায় বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (২ মে) ভোরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে অবস্থান নিয়ে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় ট্রাকের ভেতরে অত্যন্ত কৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় ট্রাকসহ মালামাল তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

অপরদিকে, তেলিয়াপাড়া বিওপির একটি টহলদল একই এলাকায় পৃথক অভিযানে একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করে। এতে লুকানো অবস্থায় ভারতীয় জিরা, ৭৬৮ ক্যান Red Bull এনার্জি ড্রিংকস এবং গাড়িসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলো: মোঃ শাহেদ মিয়া (২৫), পিতা: শুক্কুর আলী, গ্রাম: তাতিকোনা, থানা: ছাতক, জেলা: সুনামগঞ্জ এবং মোঃ আশরাফুল (২০), পিতা: আলমগীর, গ্রাম: বরখাল, থানা: দোয়ারাবাজার, জেলা: সুনামগঞ্জ।

আটককৃতদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।এছাড়া, চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির টহলদল পৃথক আরেকটি অভিযানে খাশপাড়া এলাকা থেকে ভারত থেকে পাচারকৃত মালিকবিহীন তিনটি গরু জব্দ করে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল জানান, উদ্ধারকৃত জিরা, গরু ও যানবাহন যথাযথ নিয়ম অনুসারে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে চোরাচালান চক্রকে শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন