

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশের অভিযানে ২ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৩ মে) পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
প্রেস রিলিজে উল্লেখ করা হয়, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে শনিবার (২ মে) রাত ১০টা ২৫ মিনিটে মির্জাপুর উপজেলার কুমারজানী এলাকা থেকে আব্দুল সালাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার বাওয়ারকুমারজানী গ্রামের মৃত শাহজাহানের ছেলে।
এ সময় তার কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
মন্তব্য করুন