

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুলাই সনদ, সংবিধান সংস্কারসহ গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে নড়াইলে গণমিছিল ও সমাবেশ হয়েছে।
শনিবার (২ মে) বিকেল ৪ টায় ১১ দলীয় ঐক্যজোটের আয়োজনে শহরের পুরাতন বাস টার্মিনাল মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা জামায়েতে ইসলামির আমীর ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে, এবং সেক্রেটারী ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, জামায়েতে ইসলামির কর্ম-পরিষদ সদস্য আলমগীর হোসেন, কালিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা তরিকুল ইসলাম, পৌর জামায়াতের আমীর জাকির হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা আমীর ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, নির্বাচনের আগে বিএনপি জুলাই সনদ ও গনভোট নিয়ে কোন কথা না বললেও ক্ষমতায় যেয়ে তারা জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে। অথচ এই জুলাই সনদের জন্য বিএনপি ক্ষমতায় আসছে। যে ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় আসছে সেই একই ভোটের অপরঅংশ গনভোটের রায় তারা মানছে না। তাদের মনে রাখতে হবে এই সংবিধান সংবিধান করেই শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। বাংলার জনগন গনভোটের রায় ছাড়া কোন কিছু মানতে রাজি নয়। বিএনপিকেও গনভোটের রায় মানতে হবে। সমাবেশ শেষে একটি গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়।
মন্তব্য করুন