শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণমিছিল ​

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৭:৪৩ পিএম
নোয়াখালীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল
expand
নোয়াখালীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল

নোয়াখালীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। ​শনিবার বিকাল সাড়ে ৫টায় গণমিছিলটি জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলার পৌরবাজারে গিয়ে শেষ হয়।

​এ সময় নেতাকর্মীরা জুলাই বিপ্লবের চেতনা রক্ষা এবং গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

​জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি বোরহান উদ্দিনের পরিচালনায় গণমিছিলে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার।

​গণমিছিলে নোয়াখালী জেলা ১১ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা এ সময় দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।

​সমাবেশে আরও বক্তব্য রাখেন— বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মাওলানা ইউসুফ মাদানী, লেবার পার্টি নোয়াখালী জেলা সভাপতি জহিরুল হক, এনপিপি নোয়াখালী জেলা সদস্য সচিব কাজী মাইনুদ্দিন তানভীর, বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি জনাব আব্দুল কাইয়ুম এবং ইসলামী ছাত্রশিবির শহর সেক্রেটারি বোরহান উদ্দিন প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন