

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি সরকার কর্তৃক গণভোটের রায় অমান্য করে জুলাই সনদ বাস্তবায়ন না করা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজবাড়ীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) বিকাল পৌনে ৬টার দিকে ১১ দলীয় ঐক্য জোটের রাজবাড়ী শাখার ব্যানারে শহরের আজাদী ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান সড়কসহ বড় বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় আজাদী ময়দানে এসে শেষ হয়। এর আগে আজাদী ময়দানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির মো. নূরুল ইসলাম। এ সময় জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা, উপজেলা, পৌর শাখা এবং খেলাফত মজলিস ও এনসিপিসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলিমুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, সাংগঠনিক সেক্রেটারি হারুন-অর-রশিদ, খেলাফত মজলিস রাজবাড়ীর সভাপতি মাওলানা মোবারক হোসেন এবং পৌর জামায়াতে ইসলামীর আমির ডা. হাফিজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের জুলাই সনদ বাস্তবায়নের কথা থাকলেও তা বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। দ্রুত গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় বিএনপির অবস্থা ফ্যাসিস্ট আওয়ামী লীগের চেয়েও খারাপ হবে বলে তারা হুঁশিয়ারি দেন। এ সময় তারা তীব্র আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার দাবি জানান।
মন্তব্য করুন