শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ১৩ দিন পর ছাড়া পেলো ৬ জেলে

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৭:০৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সুন্দরবনে বনদস্যুদের বন্দিদশায় ১৩ দিন জিম্মি থাকার পরে মুক্তিপণ দিয়ে শনিবার (২ মে) ভোররাতে বাড়ি ফিরেছেন ৬ জেলে।

গত ২০ এপ্রিল সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি ও চাতরা খাল এলাকা থেকে বনদস্যু শরীফ ও নানাভাই বাহিনীর সদস্যরা এই ৬ জেলেকে মুক্তিপনের দাবিতে অপহরণ করে।

বনদস্যুদের কবল থেকে ফিরে আসা বাগেরহাটের শরণখোলা উপজেলার পানিরঘাট এলাকার নাজমা বেগম শনিবার (২ মে) দুপুরে মোবাইল ফোনে জানান, তার স্বামী জেলে কালাম ফরাজীসহ ৬ জেলে বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ১৩ দিন পরে শনিবার ভোররাতে বাড়ি ফিওে এসেছেন। অপর জেলেরা হচ্ছেন, বাগেরহাটের শরণখোলা গ্রামের আনোয়ার বয়াতী, কিবরুল, পিরোজুরের মঠবাড়ীয়ার হরিণটান গ্রামের মহসিন, আ. সালাম ও নাম না জানা অন্য এক জেলে।

নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলা বাজারের দুই মৎস্য ব্যবসায়ী এতথ্য নিশ্চিত করে জানান, তাদের ৬ জেলেকে শরীফ ও নানাভাই বাহিনী গত ২০ এপ্রিল সুন্দরবনের কোকিলমনি ও চাতরা খাল এলাকা থেকে মুক্তিপণের দাবীতে অপহরণ করে ম্যানগ্রোভ এই অজ্ঞাত স্থানে আটকে রাখে। একাধিক বার মোবাইল ফোনে যোগাযোগের পর বনদস্যুদের সর্বশেষ দাবীকৃত দেড় লাখ টাকা বিকাশের মাধ্যমে মুক্তিপণ দিয়ে ৬ জেলেকে ছাড়িয়ে আনা হয়েছে। ফিরে আসা জেলেরা জানিয়েছে এখনো কয়েকজন মৌয়াল বনদস্যুদের হাতে আটক রয়েছে বলেও জানান এসব মৎস্য ব্যবসায়ী।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, সুন্দরবনে মুক্তিপণ দিয়ে জেলে ফিওে আসার তাদের কেউ জানায়নি। সুন্দরবনের বনদস্যুদেও হাকে অপহরণের বিষয়ে কেউ কোন অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন