শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেবীদ্বারে সহস্রাধিক গ্রামীণ রোগী পেল ফ্রী চিকিৎসা সেবা

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৪:৩৮ পিএম
দেবীদ্বার ফ্রী চিকিৎসা ক‍্যামিপের চিকিৎসা প্রদানকালে তোলা ছবি।
expand
দেবীদ্বার ফ্রী চিকিৎসা ক‍্যামিপের চিকিৎসা প্রদানকালে তোলা ছবি।

কুমিল্লার দেবীদ্বারে গ্রামের সহস্রাধিক সাধারণ দরিদ্র রোগী পেল ফ্রী চিকিৎসা সেবা। শনিবার (২ মে) দেবীদ্বার উপজেলার ৬ নং ফতেহাবাদ ইউনিয়নের ফতেহাবাদ মোকামবাড়ি “ফতেহাবাদ নূর হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্সে” কুমিল্লা “ গোমতী হাসপাতাল” ও “ফতেহাবাদ নূর হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্সে”র যৌথ উদ‍্যোগে ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ৭ জন চিকিৎসক সকাল ১০ টা থেকে বেলা ৩টা পর্যন্ত ওই চিকিৎসা সেবা প্রদান করেন।

“ফতেহাবাদ নূর হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্স”র পরিচালনা পর্ষদ সভাপতি ইটালী প্রবাসী সাংবাদিক মাকসুদ রহমান’র সভাপতিত্বে এবং বিবাহ রেজিস্টার মো. সাইফুল ইসলাম মিঠু মূন্সীর সঞ্চালনায় উক্ত ফ্রী চিকিৎসা ক‍্যাম্পে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা গোমতী হাসপাতালের সিইও ডাঃ মো. মজিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ‍্যাপক ডাঃ মো. শরীফ এহসান, ৬ নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ’র ভার প্রাপ্ত চেয়ারমান‍্যান মো. রুহুল আমীন।

আয়োজকরা জানান, ফতেহাবাদ ইউনিয়নের পূর্বপ্রান্তে থাকা রোগিদের স্বাস্থ‍্য সেবার মান উন্নয়নে এ ফ্রী চিকিৎসা সেবা কার্যক্রম হাতে নেয়া হয়েছে। যা প্রতি ৩ মাস অন্তর অন্তর চলমান থাকবে। আমরা গাইনী, ডায়াবেটিস, চর্ম, শিশু, হার্ট, গ‍্যাস্ট্রোলজি, চক্ষু, কিডনি, সিজনাল জ্বরসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করার ব্যবস্থা করেছি।

এ ছাড়াও উপজেলা সদরের সাথে পূর্বাঞ্চলের যোগাযোগ ব‍্যস্থা দূর্গম ও চিকিৎসা সেবা বঞ্চিত অবহেলিত দরিদ্র এবং সাধারণ রোগিদের চিকিৎসা সেবার মান উন্নয়নে এ স্থানীয়দের নিয়ে এ আয়োজন করা হয়েছে।

“ফতেহাবাদ নূর হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্স”র পরিচালনা পর্ষদ সভাপতি ইটালী প্রবাসী সাংবাদিক মাকসুদ রহমান বলেন, এবার নানা জটিলতার কারনে ফ্রী ওষুধ সরবরাহ করা সম্ভব হয়নি। ভবিষ‍্যতে চিকিৎসা পত্রের সাথে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হবে। তবে আমরা ডায়াবেটিস, কিডনি, রক্তের গ্রুপসহ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা- নিরীক্ষা ফ্রী করার ব‍্যবস্থা রেখেছি।

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা গোমতী হাসপাতালের সিইও ডাঃ মো. মজিবুর রহমান বলেন, মানুষের সেবা করা আমাদের দায়িত্ব। গ্রামের প্রত্যান্ত অঞ্চলের চিকিৎসা বঞ্চিত মানুষের মাঝে সেবা পৌঁছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। প্রয়োজনে এখান থেকে আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে আসা হতদরিদ্রের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি চিকিৎসার ব্যাবস্থা করে দেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন